ফ্লাইওভারে উল্টালো ট্রাক: আনন্দে আত্মহারা পথচারী আর স্থানীয়রা!
সাতরং ডেস্ক
দুর্ঘটনার পর ’মহার্ঘ সুরার’ হরিলুটে ব্যস্ত পথচারী আর স্থানীয়রা
সময় তখন দুপুর তিনটা। ভারতের রাজধানী নয়াদিল্লির চিরাদ দিল্লি ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল মালভর্তি একটি ট্রাক। হঠাৎ ফ্লাইওভারের ডিভাইডারে গোত্তা খেয়ে ট্রাকটি উল্টে গেল।
এক ধরনের ঝাঁঝাঁলো মিঠে-কড়া গন্ধে চারদিক ভরে গেল। অনেকের পক্ষেই এই গন্ধ সহ্য করা কঠিন। তবে কারও কারও কাছে এটা মৌতাত, মন খোশ করে দেওয়া সুগন্ধির মতো।
কাছে গিয়ে গেখো গেল, ট্রাকভর্তি কার্টন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। বেশকিছু কার্টন খুলে বেড়িয়ে পড়েছে ভেতরে থাকা তরলভরা বোতল। বেশকিছু কাঁচের বোতল ভেঙ্গেও গেছে। সেসব থেকে বেরোনো তরলে রাস্তা সয়লাব প্রায়।
আরও দেখা গেল ট্রাকের চালক অক্ষতই আছেন। তিনি তাড়াতাড়ি বের হয়ে এলেন। তবে ট্রাকের বা তাতে থাকা মালপত্রের খোঁজখবর বা সুরক্ষায় নজর না দিয়ে তিনি দিলেন ভোঁ দৌড়।
আর পাশ দিয়ে যাওয়া মোটরবাইক চালকদের অনেকেই সেখানে থেমে বোতল কুড়িয়ে নেওয়া শুরু করলেন। মোটরবাইকে বোতল রাখার জায়গা তেমন থাকে না- তাই কেউ কেউ হেলমেট খুলে তাতে ভরলেন যে কয়টা পারা যায়। তবে এদিন যারা জ্যাকেট পরা ছিলেন- তারা বলা যায় ভ্যগ্যবান। কারণ জ্যাকটের দশাসই একাধিক পকেটে জুত করে বেশ কয়েকটা করে বোতল ভরতে পেরেছিলেন তারা। এই অবস্থা দেখে প্রাইভেট কারও কিছু থেমে গেল। তারা বোতলে নজর দিলেন না- তারা নেওয়া শুরু করলেন কার্টন কার্টন। কারণ, গাড়িতে ওরকম পাঁচ-দশটা কার্টন রাখ কোনো ব্যাপার না।
ইতোমধ্যে দুর্ঘটনার খবরে আর তরলের গন্ধে সেখানে এসে জুটেছেন স্থানীয় কলোনির বাসিন্দাসহ আশপাশর লোকজনও। তাদের মধ্যে যারা বিশেষ তরল ভক্ত তারাও অংশ নিলেন ‘জঞ্জাল সরানোর মহতি’ কাজে। তবে ইনারা বেশিক্ষণ সময় পাননি- কারণ, বেশিরভাগ কাজ সেরে গেছেন মোটরবাইক আর কারওয়ালারা। উপস্থিতদের কেউ কেউ এ নিয়ে আক্ষেপও করলেন।
এদিকে, সব ঘটনায়ই যেমন পুলিশ পৌঁছে দেরিতে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পুলিশ এসেছে, ততক্ষণে রাস্তা প্রায় পরিস্কার- পাশে উল্টানো ট্রাকটি পড়ে আছে, তার চারপাশে কিছু ভাঙ্গা কাঁচ আর ভেজা রাস্তা। দুয়েকটি বোতল উল্টানো ট্রাকের এখানে-ওখানে সেঁধিয়ে ছিল- সেগুলো নিজের করে নিতে স্থানীয়রা রীতিমতো কাড়াকাড়ি করছিল।
পুলিশ হাঁক ছেড়ে তাদের দূরে সরিয়ে দিল। দুর্ঘটনাস্থল কর্ডন করা হলো। রেকার খবর দেয়া হলো। খোঁজ শুরু হলো মালিক-ড্রাইভারেরও।
খোঁজ-খবরে জানা গেল, ট্রাকটি হরিয়ানা রাজ্যের ঝাজ্জর এলাকা থেকে রওনা করেছিল। দুপুরে দিল্লি এয়ারপোর্ট ছাড়িয়ে নেহরু প্লেসের দিকে যাচ্ছিল। পুলিশ সন্দেহ করছে স্থানীয় আশ্রম এলাকার কারও কাছে আসছিল অবৈধ মদভর্তি ট্রাকটি।
আরও জানা গেছে, হরিয়ানা রাজ্যের জন্য তৈরি মদের ওই চালান অবৈধ উপায়ে দিল্লি নিয়ে আসা হচ্ছিল।
ঘটনাস্থলে জনতার ভীড় সামলাতে হিমশিম খাওয়া কনস্টেবল বিস্মিত কণ্ঠে বলেন, যখন আমরা এখানে পৌঁছি তখন এক আজব দৃশ্য দেখি। কেউ কেউ গুজুর গুজুর করছিল যে এই মদ অনেক উচ্চমানের যা স্থানীয় ফাইভ স্টার হোটেলের জন্য বিশেষভাবে বানানো হয়েছিল।
এখান থেকে খালি হাতে ফেরত যাওয়া অনেকের আফসোসের সীমা ছিল না। সূত্র: এনবিটি, তেলেগুউইশেস.কম
নিউজওয়ান২৪.কম/একে
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়