ফায়ারফক্সের নতুন ব্রাউজার ‘ফায়ারফক্স লাইট’
নিউজ ডেস্ক
ফাইল ছবি
এশিয়া অঞ্চলের দেশগুলোর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবার বিশেষ ব্রাউজার এনেছে জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স।
এর নাম রাখা হয়েছে ‘ফায়ারফক্স লাইট’। নতুন চেহারায় বেশকিছু সুবিধা নিয়ে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে এই ব্রাউজার। এ তথ্য জানিয়েছেন মজিলার কমিউনিটি ডেভলপমেন্ট দলের সদস্যরা।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোডের মাধ্যমে ব্যবহার করতে পারছেন। আরও দ্রুত ও অনেক হালকা নতুন ফায়ারফক্স লাইটে যুক্ত হয়েছে বেশকিছু নতুন সুবিধা।
মাত্র ৩.৫ মেগাবাইটের এই ব্রাউজারে যুক্ত হয়েছে টার্বো মুড যা যেকোনও ওয়েবসাইট ব্যবহারের সুবিধা দেবে। একইসঙ্গে বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করে দেবে। এছাড়া ওয়েবসাইট দেখার সময় ছবিও ব্লক করার সুবিধা থাকছে নতুন ব্রাউজারে। এতে করে ডেটা যেমন কম খরচ হবে তেমনই ক্র্যাশও কম হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
ফায়ারফক্স লাইটে রয়েছে প্রাইভেট ব্রাউজিং সুবিধা যেখানে কোনও ওয়েবসাইটের মাধ্যমে হিস্ট্রি, পাসওয়ার্ড, কুকিজ সংরক্ষণ হবে না। ব্যবহারকারীদের লোকেশন যেন ট্র্যাকিং করা না যায় সেজন্য যুক্ত হয়েছে ট্র্যাকিং প্রটেকশন সুবিধা।
এই সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে যেকোনও ওয়েবসাইটের পুরো পেজ স্ক্রিনশট আকারে মোবাইল ফোনে সংরক্ষণ করতে পারবেন।
এছাড়াও নতুন ব্রাউজারে রয়েছে নাইট মুড যা মোবাইল ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে সহায়তা করবে। মাল্টি ট্যাব, একইসঙ্গে একাধিক ডাউনলোডসহ আরও বিভিন্ন সুবিধা যুক্ত হয়েছে এই সংস্করণে। এটি পাওয়া যাবে http://bit.ly/2F6nOQI ঠিকানায়।
সূত্র: মজিলা
নিউজওয়ান২৪/জেডএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়