ফরিদপুরে মাইক্রোবাস-বাস সংঘর্ষ, মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি
ফাইল ছবি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রসহ গুরুতর আহত সাতজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।
স্থানীয়রা জানায়, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের।
এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। পরে আহত অবস্থায় গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেয়রকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়