পিকনিকের মাইক্রোবাস খাদে, নিহত ৪
গেরামের খবর
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫) ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে, আয়েশা আকতার শিল্পী (২৫) কুমিল্লার হোমনার জিকুর স্ত্রী, কুলসুমা আকতার সুমি (২৭) কুমিল্লার নোয়াপাড়ার আসাদুজ্জামন বাপ্পির স্ত্রী, গোলাম কিবরিয়া (৪০) ঢাকার সবুজবাগ বাসাবো এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল।
সকালে উক্ত এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাতজনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানান এএসআই নুরুল ইসলাম।
নিউজওয়ান২৪.কম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়