পিকআপ খাদে, নিহত ২ আহত ২
মাদারীপুর প্রতিনিধি
ফাইল ছবি
মাদারীপুর রাজৈর উপজেলায় সোমবার ভোরে চারাগাছবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মোহাম্মাদ আলী। সে ফেনী জেলার দাগনভূঞার বাসিন্দা। অপর নিহত হলেন চারাগাছের মালিক। তার নাম খোকন। সে পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার জগন্নাথ গ্রামের আবদুল হাকিমের ছেলে।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা হতাহতদের উদ্ধার করেছেন। মারাত্মক আহত আবদুল মালেককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হেলপার হৃদয়কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়