পাবনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রতীকী ছবি
পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর রেলগেট এলাকায় মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউপির হইজোর গ্রামের সাজু সরদারের ছেলে জেহের সরদার ও একই গ্রামের ফজু শেখের ছেলে দানেজ শেখ। আহত মোটরসাইকেল চালক নুর আলম সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে ।
সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, কাশিনাথপুর থেকে একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলে চেপে তিনজন বনগ্রাম থেকে শান্তিপুর যাচ্ছিলেন। সাঁথিয়া উপজেলার রাজাপুর রেলগেটে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু্ই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মাধপুর পুলিশ ফাঁড়িতে রেখেছে। বাসটিও মাধপুর পুলিশ ফাঁড়িতে রয়েছে।
এ দুর্ঘটনায় প্রায় এক ঘন্টা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়