ঢাকা, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ:

পহেলা বৈশাখ: ঘুরতে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশিত: ১১:৫৩, ১৫ এপ্রিল ২০১৯  

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসব আমেজে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল চঞ্চল উচ্ছ্বল কিশোরী মেয়েটি। কিন্তু প্রেমিক নামের সেই দানব তার বন্ধুদের সঙ্গে নিয়ে গণধর্ষণে ক্ষতবিক্ষত করেছে ১৫ বছর বয়সী মেয়েটিকে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল রবিবার (১ বৈশাখ, ১৪ এপ্রিল) দুপুরে পটিয়ার একটি আবাসিক হোটেলে মেয়েটে পালাক্রমে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়ায় একটি পোশাক কারখানার কর্মচারী মেয়েটির একই কারখানার গাড়িচালক রিপনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে ছুটির আবহে দুজনে মিলে ঘুরতে বের হয় তারা। কিন্তু রিপন মেয়েটিকে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে অপর দুই সঙ্গীসহ তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন অটোরিকশা চালক মেয়েটিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তাকে কারা কীভাবে উদ্ধার করেছে তা জানা যায়নি।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বাবলু দাশ জানান, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনজন মিলে ওই কিশোরীকে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া সরকারি মেডিকেল হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত