নুসরাত হত্যাকাণ্ডে আ.লীগ নেতা রুহুল আমিন আটক
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার তাকিয়া রোড এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পিবিআই সদস্যরা। সংস্থাটির চট্টগ্রাম রেঞ্জের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পিবিআইয়ের সদস্যদল একটি মাইক্রোবাসে রুহুল আমিনকে তুলে নিয়ে যান। এখন তিনি পিবিআই কার্যালয়ে আছেন। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, ‘রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এনেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
এদিকে রুহুলের চাচাতো ভাই লিটন মেম্বার সাংবাদিকদের জানান, বিকেল ৫টার দিকে তার ভাইকে পিবিআই সদস্যরা একটি মাইক্রোবাসে করে বাসা থেকে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার সময় তারা বলেছেন, তাদের ‘স্যার’ রুহুল আমিনের সঙ্গে কথা বলতে চান।
নুসরাত হত্যার ঘটনায় একাধিক আসামির জবানবন্দিতে তার নাম এসেছে। তাই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এর আগে মামলার অন্যতম দুই আসামি নুরুদ্দিন এবং শাহাদত হোসেন শামীম আদালতে উপজেলা আওয়ামী লীগের এই সভাপতির নাম উল্লেখ করেন।
নিউজওয়ান২৪/ইরু
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- হায়রে পিশাচ মা!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়