নির্দিষ্ট সময়ে ১০০ কোটি টাকা শোধের শর্তে তরঙ্গ ফিরে পাবে সিটিসেল
স্টাফ রিপোর্টার
ঢাকা: বেসরকারি সেলফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ ফের বরাদ্দ দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর বিপরীতে আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা জমা দিতে বলা হয়েছে।
সরকারের কাছে পৌনে পাঁচশ কোটি টাকা দেনার দায়ে ২০ অক্টোবর বন্ধ করে দেওয়া হয় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ। তবে আপিল বিভাগের নির্দেশের ফলে ১৩ দিনের মাথায় দেশের একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটরটির পুনরায় কার্যক্রম চালানোর সুযোগ তৈরি হলো।
আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ে বকেয়ার ১০০ কোটি টাকা জমাদানে ব্যর্থ হলে ফের সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বিচ্ছিন্ন করা যাবে।
এ প্রসঙ্গে সিটিসেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, বকেয়া পরিশোধ করতে না পারায় কয়েকবার সতর্ক করার পর গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। এরপর গত ২৪ অক্টোবর তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত স্থগিত অথবা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে আবেদন করে সিটিসেল।
১৯৮৯ সালে দেশে প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল)। পরে মালিকানার হাতবদল হয় প্রতিষ্ঠানটি। তাদের দেওয়া টেলিকম সেবা সিটিসেল নামে পরিচিত। সর্বশেষ তথ্য অনুযায়ী, সিটিসেলের ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড। বাকি শেয়ারের মালিকদের মধ্যে আছে সিঙ্গাপুরের সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট লিমিটেড (৪৫ শতাংশ) এবং ফার ইস্ট টেলিকম লিমিটেড (১৭ দশমিক ৫১ শতাংশ)।
নিউজওয়ান২৪.কম/আরকে
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়