নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবারের (৭ মার্চ) এ ঘটনায় সর্বশেষ নিখোঁজ সাহিদার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান এ কথা জানিয়েছেন।
এর আগে সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট অংশে দেলোয়ার (৩৮) ও জুনায়েদের মরদেহ ভেসে ওঠে। পরে বেলা সাড়ে ১২টার দিকে ভেসে ওঠে মীমের মরদেহ।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। শুক্রবার দুপুরে দেলোয়ারের স্ত্রী জামসিদা (২০) মরদেহ ভেসে উঠে বুড়িগঙ্গায়।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়