নওগাঁয় ইয়াবা ও হেরোইনসহ আটক ২
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন-বোয়ালিয়া উরা পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে শাহাদাত সরদার সোহাগ (৪০) ও একই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে সোহেল রানা (৩০)।
মঙ্গলবার ভোরে বোয়ালিয়া উরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া উরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় শাহাদাত সরদার সোহাগের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন ও সোহেল রানার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়