ধর্ষণের চেষ্টাকালে পুরুষাঙ্গ কর্তন
নিউজ ডেস্ক
ছবি সংগৃহীত
কৌশলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন গৃহবধূ।
বুধবার মধ্যরাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নওখাদা গ্রামের ফজলুর রহমান ফজলু (৩৫) একই গ্রামের এক গৃহবধূর শোয়ারঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ধারালো অস্ত্র দিয়ে ফজলুর পুরুষাঙ্গ কেটে দেন।
পরে ফজলুর চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়