ঢাকা, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ:

দীঘিনালায় ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ১২:৩৯, ১৩ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মধুমিতা চাকমা (৬৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল (শুক্রবার) রাতে উপজেলার দুর্গম যৌথ খামার এলাকার সম্ভোধন কারবারিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যকাণ্ডের শিকার মধুমিতা চাকমা সম্ভোধন কারবারিপাড়া এলাকার ললিত মোহন চাকমার স্ত্রী ছিলেন।

জানা গেছে, রোজকার মতো নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মধুমতি। একপর্যায়ে স্বজনরা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শুক্রবার রাতেই মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পরে ময়নাতদন্তের মধুমতির লাশ জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত