দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই বোন নিহত
দিনাজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
দিনাজপুরের বোচাগঞ্জ-বকুলতলা সড়কে বোচাগঞ্জের মুরারিপুর দকচাই মোড় এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ইভা ও নিপা নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা (১৫) সেতাবগঞ্জ পৌরসভার শহীদপাড়া মহল্লার বাসিন্দা অরুনের কন্যা। সে ৯ম শ্রেণির ছাত্রী এবং নিপা (১২) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ কামারপাড়া গ্রামের গোলাম মোস্তফার কন্যা। সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে ফুফাত-মামাত বোন।
এ ঘটনায় ইভা ও নিপার মামাত ভাই মোটরসাইকেল চালক রকি (২৮) গুরুত্বর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আহত মোটরসাইকেল চালক রকি দুই বোনকে নিয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে দিনাজপুরের বোচাগঞ্জে আসছিল। আসার পথে বোচাগঞ্জ- বকুলতলা সড়কের মুরারিপুর দকচাই মোড়ে পিলার বোঝাই একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় পিছন থেকে ট্রাক্টরটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বোনের মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক রকি গুরুত্বর আহত হয়।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি আটক করেছে।
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ