তিতলির প্রভাবে সারাদেশে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাতের পর বাংলাদেশেও কিছু আঘাত হেনেছে। তিতলির আঘাতে টেকনাফে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারি বর্ষণ ও প্রবল ঢেউয়ের তোড়ে বিধ্বংস হয় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বসতিগুলোতে।
শুক্রবার ঘুর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় বাংলাদেশের কোথাও কোথাও ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বিশে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। পতেঙ্গা আবহাওয়া অফিস শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারা দিনই এমন বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারতের উড়িষ্যা ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলি সামান্য উত্তর-পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে। ঝড়টি এখন একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়