ঢাকা থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার
গেরামের খবর ডেস্ক
রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে তিন দিন আগে অপহৃত এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছেন র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর থেকে তাদের আটক করা হয়।
অপহৃত শিশুটির নাম সাকিব (৩)। সে রাজধানীর দক্ষিণ আগারগাঁও এলাকার আব্দুল সালামের ছেলে।
আটককৃতরা হলেন- মো. আব্দুল মালেক (৪০) ও বিউটি বেগম (৩৫)।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত শনিবার দক্ষিণ আগারগাঁও থেকে শিশু সাকিবকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল সালাম র্যাব-২ এ লিখিত অভিযোগ করেন।
এরপর তদন্ত ও অভিযান চালিয়ে শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজওয়ান২৪.কম
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ