ঢাকা, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:

ডিজিটাল ট্রেনিং দেবে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৭ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া প্যাসিফিকের আট দেশে ফেসবুক ২০২০ সালের মধ্যে ডিজিটাল ট্রেনিং দেবে।  

৬টি ভিন্ন ভাষায় তাদের অনলাইন এডুকেশন পোর্টাল ‘উই থিংক ডিজিটাল’ এর আওতায় ১০ লাখ মানুষ সেফটি, সিকিউরিটি, প্রাইভেসি, ডিজিটাল ডিসকোর্স ও ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে ধারণা পাবে। এবং তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 

ফেসবুকের কমিউনিটি অ্যাফেয়ার্সের পরিচালক ক্লেয়ার ডিভি সোমবার (৪ মার্চ) এক ব্লগপোস্টে  অনলাইন প্রোগ্রামটি সাজাতে এশিয়া প্যাসিফিকের সাংবাদিক, শিক্ষাবিদ ও এনজিওর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে।

সিঙ্গাপুরে সর্বপ্রথম এই অনলাইন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। তারা জানিয়েছে, ভবিষ্যতে এশিয়া  প্যাসিফিক, ম্যাক্সিকো ও আর্জেন্টিনা বাদে অন্যান্য অঞ্চলের বাসিন্দাদেরও ডিজিটাল ট্রেনিং দেওয়া হবে। 

তবে এই প্রশিক্ষণ এশিয়া প্যাসিফিকের কোন কোন দেশের নাগরিকরা পাবেন, ব্লগপোস্টটিতে তা জানানো হয়নি।

দিন দিন এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এখানকার ২২১ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। এর মধ্যে গত বছর থেকে ২০ দশমিক ৩০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে।

নিউজওয়ান২৪/ইরু

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত