টেলিটকের ৭৭ হাজার ‘অবৈধ’ সিম বন্ধ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
অবৈধ ভিওআইপি সংযোগে ব্যবহারের (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) অভিযোগে রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটকের ৭৭ হাজার ৫৯০টি সিম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
চলমান অবৈধ ভিওআইপি বিরোধী অভিযানের অংশ হিসেবে সিডিআর (কল ডিটেইল রেকর্ড) অ্যানালাইজার ও জিও লোকেশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করে এসব সিম বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।
গতকাল সোমবার বিটিআরসি’র এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট থেকে অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত সিমগুলো বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেলিটক বরাবর নির্দেশনা প্রদান করা হয়। বিটিআরসির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিটিআরসি সিডিআর অ্যানালাইজ’র মাধ্যমে গত ১৮ নভেম্বর টেলিটকের ৩৩ হাজার ৫৩৪টি সিম অবৈধ ভিওআইপি কল টার্মিনেশনে ব্যবহার হচ্ছে জানতে পেরে শনাক্ত করে। পরে সোমবার বিকেলে সিমগুলো বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।
অন্যদিকে গত ১১ অক্টোবর একই কারণে টেলিটকের ৪৪ হাজার ৫৬টি সিম বন্ধ করা হয়।
প্রসঙ্গত, বিটিআরসি বর্তমানে অবৈধ ভিওআইপি কল টার্মিনেশন প্রক্রিয়ায় ব্যবহার হওয়া সিম ও সিম বক্স শনাক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি সুনির্দিষ্টভাবে সিম বক্সের অবস্থান চিহ্নিত করতে সক্ষম। তাই এই প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত টেলিটকসহ অন্যান্য মোবাইল অপারেটরের বিপুল সংখ্যক সিম শনাক্ত করা হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়