ঝিনাইদহে জঙ্গি আস্তানা থেকে আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলা গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ সময় একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বইসহ আখতারুজ্জামান সাগর (২০) নামে জেএমবি’র এক সদস্যকে আটক করা হয়েছে।
খুলনা র্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব বুধবার সকাল পৌনে ৯টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, কালুহাটি গ্রামে সরাফত হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আখতারুজ্জামান সাগরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক সাগর ওই গ্রামের কৃষক শারাফত হোসেনের ছেলে। দুই বছর আগে সে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল।
এর আগে ভোর সাড়ে চারটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাব-৬ বাড়িটি ঘিরে রাখে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়