চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে শিশুসহ নিহত ৪
চট্টগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পৃথক দু’টি স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসে শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন।
রোববার রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে নুরে আলম লালটু মিয়া নামে একজন নিহত হন। রাত আড়াইটার দিকে নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, প্রবল বৃষ্টিতে নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধস হয়। এতে মাটি চাপা পড়ে মা ও মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার কাজ চলায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে, নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগরে একটি গাছ ভেঙে সীমানা দেয়াল ও বসতভিটার ওপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে লালটু মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ