গোলাগুলিতে ‘সর্বহারা’ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির নেতা মহম্মদ আলী শেখ নিহত হয়েছেন।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি বলেন, গোপন খবরে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠি পাচুরিয়া এলাকায় একদল চরমপন্থী অবস্থান করছিল। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ৩০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সর্বহারা পার্টির দলনেতা ( মহম্মদ বাহিনী ) মহম্মদ আলী শেখের মরদেহ পাওয়া যায়।
নিহত মহম্মদ আলী পাচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামের ওহাব আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাদাবাজিসহ একাধিক মামলা আছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়