গাড়ির নাম্বার প্লেট ও বর্ণমালার অর্থ কী জানেন?
সাতরং ডেস্ক
ফাইল ছবি
অনেকেই জানিনা যে বাইক বা গাড়ির নাম্বার প্লেটে ক,খ,হ, ল ইত্যাদি অক্ষরগুলো কোন অর্থে ব্যবহৃত হয়। বিআরটিএ অনুমোদিত সকল যানবাহনে নাম্বার প্লেট ব্যবহারের নিয়ম চালু হয় ১৯৭৩ সালে। তবে নাম্বারগুলো কী অর্থ বহন করে? সত্যিই অবাক করার মতো আকর্ষণীয় অর্থ বহন করে এই প্রচলিত নাম্বার প্লেটগুলো।
বাংলাদেশের যানবাহনগুলোর নাম্বার প্লেটের ফরমেট হচ্ছে শহরের নাম, গাড়ি ক্যাটাগরির ক্রমিক এবং গাড়ির নম্বর। যেমন ঢাকা মেট্রো-চ-১১-২৫৯৯। এখানে ঢাকা মেট্রো দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন। ‘চ’ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্ন বহনকারী বর্ণ। অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ি ‘চ’ বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে। পরবর্তী ১১ হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং ২৫৯৯ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।
সাধারণত বর্ণমালায় অ, ই, উ, এ, ক, খ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ত, থ, দ, ধ, ঠ, প, ফ, ব, ভ, য, ন, ল, শ, স, হ অক্ষরগুলো ব্যবহার করা হয় এবং এই প্রতিটি বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে।
‘ক’ ৮০০ সিসি প্রাইভেট কার ‘খ’ ১০০০ থেকে ১৩০০ সিসি প্রাইভেট কার, ‘গ’ ১৫০০ থেকে ১৮০০ সিসি প্রাইভেট কার, ‘ঘ’ জিপগাড়ি, ‘চ’ মাইক্রোবাস, ‘ছ’ মাইক্রোবাস-লেগুনা, ‘জ’ বাস- মিনিবাস, ‘ঝ’ বাস-কোস্টার, ‘ট’ ট্রাক বড়, ‘ঠ’ ডাবল কেবিন পিক আপ, ‘ঢ’ ট্রাক মাঝারি, ‘ন’ পিক আপ ছোট, ‘প’ ট্যাক্সিক্যাব, ‘ভ’ ২০০০ সিসি প্রাইভেট কার ‘ম’ পিক আপ ডেলিভারি, ‘দ’ সিএনজি প্রাইভেট, ‘হ’ ৮০ থেকে ১৩৫ সিসি মোটরবাইক, ‘ল’ ১২৫ থেকে ২০০ সিসি মোটরবাইক, ‘ই’ ট্রাক ভটভটি।
নিউজওয়ান২৪/এএস
- বাঙালির বংশ পদবীর ইতিহাস
- গন্ধভাদালি লতার উপকারিতা
- ‘ময়ূর সিংহাসন’
- মিশরীয় সভ্যতা এবং নীল নদ
- ব্যবহারের আগে জানুন প্লাস্টিক বোতলে চিহ্নের মানে কী
- মধ্যযুগের ইতিহাস
- পবিত্র কাবা শরীফের অজানা যত তথ্য
- বিকাশ নগদ এবং রকেট’র ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে
- হ্যালুসিনেশন আসলে কী, রোগ না অন্য কিছু?
- পিরামিডের অজানা তথ্য…
- চুম্বকের আদ্যোপান্ত...
- ‘রক্ত’ রঙের রহস্য...
- ‘চুম্বন’ আদর ও ভালোবাসার বহিঃপ্রকাশ
- ‘ধানমন্ডি’ নামকরণের ইতিহাস
- প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়