গাজীপুরে যুবক খুন
গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি
গাজীপুরে সোমবার সকালে কুপিয়ে ও গলাকেটে মোতালেব নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছে নিহত যুবকের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফা।
গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মোতালেকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে তার বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম এগিয়ে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় মোফাজ্জল হোসেনও আহত হয়। মমতাজ বেগম আহত স্বামী মোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গাজীপুর মেট্টাপলিটন পুলিশের সদর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহত মোতালেব এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ ১০/ ১২ টি মামলা রয়েছে। মোতালেবের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়