গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার কালিতলা এলাকার জুম্মারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ দ্রুত গতিতে যাওয়ার সময় জুম্মারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম ও টাঙ্গাইলের সুনীল কুমার।
আহত যাত্রীরা জানান, বগুড়া থেকেই বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়