গরমের অস্বস্তি থেকে বাঁচতে গিয়ে ডুবে মরলো তিন শিশু
জেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন শিশুর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকার একটি পুকুর থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। এরা হচ্ছে বেলদির বাসিন্দা হাফিজউদ্দিনের মেয়ে হাবিবা (১০) এবং মাসিকুর রহমানের মেয়ে মাকসুদা (৭) ও মাসুদা (৯)।
কিভাবে একসঙ্গে তিন তিনটি শিশু পানিতে ডুবে মারা গেল- এ প্রশ্ন সবার মনে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই খায়রুল ইসলাম জানান, প্রচণ্ড গরমের অস্বস্তি থেকে বাঁচতে দুপুরবেলা বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি নালা পুকুরে একদল শিশু গোসল করছিল। এসময় কোন এক ফাঁকে তিন শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা তলিয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে তিনজনের লাশ ভেসে উঠলে তা লোকজনের নজরে আসে।
নিউজওয়ান২৪.কম/আরকে
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ