ক্রুদ্ধ রোগী চোখ খুলে ছুড়ে মারলেন ডাক্তারকে!
সাতরং ডেস্ক
প্রতীকি চিত্র
ফ্লোরিডার ৫৪ বছর বয়সী এডওয়ার্ড মিকায়েল ডোরসি তার নকল চোখ খুলে ছুড়ে মেরেছেন চিকিৎসকের দিকে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লারগোর এক মেডিকেল সেন্টারে তিনি যান চোখ দেখাতে। স্থানীয় ডব্লিউটিএসপি টিভি চ্যানেলে পরিবেশিত খবরে বলা হয়, ইমার্জেন্সি রুমে অপেক্ষায় ছিলেন মিকায়েল। এসময় নিজের বাম চোখটি নিয়ে খেলা করছিলেন। তবে ওই চোখটি ছিল নকল, কাঁচের তৈরি।
বিষয়টি নজরে আসায় দায়িত্বরত চিকিৎসক এমন করতে বারণ করেন তাকে। এতে সহসাই ক্ষিপ্ত-ক্রুদ্ধ হয়ে ওঠেন মিকায়েল এবং চিৎকার দিয়ে বলতে থাকেন- আমার যা মন চাই আমি তাই করতে পারি!
একথা বলেই তিনি তার বাম চোখটি অক্ষিগোটর থেকে খুলে ওই চিকিৎসকের দিকে ছুড়ে মারেন।
এ ঘটনায় আটক রয়েছেন তিনি এবং চিকিৎসককে চোখ ছুড়ে মারার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এমিরেটস২৪৭
নিউজওয়ান২৪.কম/আরকে
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়