কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লা প্রতিনিধি
ফাইল ছবি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চান্দিনার নুরিতলা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজী আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আব্দুল মান্নান (৪০), তার বড় ভাই আবুল কাশেম (৪২) এবং লক্ষ্মীপুরের বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)।
এ ঘটনায় আহতরা হলেন- নিহত আব্দুল মান্নান এর ভাতিজা সালাউদ্দিন (২৫), স্ত্রী হাসিনা বেগম (৩৪), মেয়ে হাফসা, তাকিয়া ও তানহা এবং লক্ষ্মীপুরের চাটখিল উপজেলার পরকোট গ্রামের হারুনুর রশিদ এর ছেলে গাড়ি চালক নূর হোসেন পারভেজ (২৮)।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপর নিহত ৩ জনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত ২ জনকে আশঙ্কাজ নক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ইনচার্জ মনিরুল।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ