কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
ফাইল ছবি
কুমিল্লায় এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর শামবকসি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৪৫) শামবকসি এলাকার আবু মহসিনের ছেলে। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
স্থানীয় লোকজন জানান, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, দেলোয়ারের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়