ওসি ক্লোজড!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওসি শেখ মারুফ আহম্মদকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
তিনি জানান, সাতক্ষীরা পুলিশ লাইনসে তাকে সংযুক্ত করা হয়েছে।
এর আগে নৌকায় ভোট চাওয়ার অভিযোগে ওসি মারুফ আহমেদের প্রত্যাহার চেয়েছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।
শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দেন হাবিবুল ইসলাম।
প্রত্যাহারের পাশাপাশি ওই ওসির বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয় এই চিঠিতে।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অ্যাক্রোবেটিক সার্কাস প্রদর্শন অনুষ্ঠানে মহাজোটের নৌকা প্রতীক মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর উপস্থিতিতে প্রকাশ্যে ভোট চান ওসি শেখ মারুফ আহম্মদ।
নিউজওয়ান২৪/ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ