এপ্রিলের আসছে গ্যালাক্সি এস১০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
আগামী ৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ার বাজারে গ্যালাক্সি এস১০ ফাইভজি ফোন বাজারে ছাড়ার তারিখ নিশ্চিত করেছে স্যামসাং।
তবে প্রতিষ্ঠানটি ডিভাইসটি প্রি-অর্ডার করার কোনো সুযোগ রাখে নি। ক্রেতাদের সরাসরি এটি বাজার থেকেই কিনতে হবে।
ডিভাইসটি চলতি মাসের শেষেই বাজারে আসার কথা ছিল। কিন্তু ফাইভজি নিয়ে টেলিকম প্রতিষ্ঠান ও দক্ষিণ কোরিয়া সরকারের আলোচনা চলতে থাকায় স্যামসাং ডিভাইসটি বাজারে আনার তারিখ পিছিয়ে দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রেও গ্যালাক্সি এস১০ ফাইভজি এপ্রিলেই আসবে। ১১ এপ্রিল দেশটির সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি ভেরিজন ফাইভজি নেটওয়ার্ক চালু করবে।
জানা গেছে, ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে আছে। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা আর সামনে রয়েছে দুটি ক্যামেরা। ফোনটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর ব্যাকআপের জন্য ৪৫০০ এমএএইচ ব্যাটারি আছে এবং প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫।
তবে এখন পর্যন্ত ফোনটির দাম কতো হবে,তা স্যামসাং জানায়নি। ধারণা করা হচ্ছে, ফোনটির দাম ১৩৩২ ডলারের (১ লাখ ১১ হাজার ৮৮৮ টাকা) আশেপাশে হবে।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়