ইয়াবা ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে ইয়াবা ব্যবসায়ীদের নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়া শিয়াল্লাঘুনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (২৩) টেকনাফ হোয়াইক্যং পূর্ব মহেষখালীয়া পাড়া এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ বলছে, আব্দুর রহমান নিজেও একজন ইয়াবা ব্যবসায়ী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (বিপিএম) জানান, ইয়াবার লেনেদেনকে কেন্দ্র করে হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়া শিয়াল্লাঘুনা এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। কক্সবাজারে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
নিউজওয়ান২/৪ইরু
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়