ইডেনের সাবেক অধ্যক্ষ খুন
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের ঘটনায় তার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ।
তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।
সোমবার সকালে তিনি গণমাধ্যমকে জানান, খুনের ঘটনায় আমরা নিহতের দুই গৃহকর্মীকে সন্দেহ করছি। ওই ঘটনার পর বিকাল ৫টার দিকে তারা পালিয়ে যায়।
পলাতক দুই গৃহকর্মী হলেন- স্বপ্না ও রেশমা। স্বপ্নার বয়স আনুমানিক ৩৬, রেশমার বয়স আনুমানিক ৩০ বছর। স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার বাড়ি কিশোরগঞ্জে।
মারুফ হোসেন সরদার বলেন, তাদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গতকাল সারারাতই অভিযান চলে। আশা করছি, দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হতে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ নিজ ফ্ল্যাটে উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়ে যায়।
নিউজওয়ান২৪/ইরু
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- হায়রে পিশাচ মা!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়