ই-স্কুটার তৈরি করবে না টেসলা
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ই-স্কুটার তৈরির যুদ্ধে প্রবেশ করবে না টেসলা। কিন্তু ইলেকট্রিক বাইক বা ই-বাইক উৎপাদনে আগ্রহ রয়েছে প্রতিষ্ঠানটির। সম্প্রতি এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলোন মাস্ক।
সম্প্রতি রিকোডের সঙ্গে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মাস্ক। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মঙ্গলে যান পাঠানো নিয়েও কথা বলেছেন তিনি।
এলোন মাস্কের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, টেসলার ই-স্কুটার তৈরির কোনও পরিকল্পনা নেই। তবে ইলেকট্রিক বাইক হয়তো তৈরি করা হতে পারে।
মাস্কের ভাষায়, ‘এখানে কিছু মানুষ চেয়েছিল স্কুটার তৈরি করতে। কিন্তু আমি এটা পছন্দ করি না। এটা খুব বেশি মর্যাদাপূর্ণ নয়। তবে আমাদের ইলেকট্রিক বাইক তৈরি হতে পারে।’
সম্প্রতি নতুন আরেকটি ঘোষণা দিয়েছেন টেসলা নির্বাহী। আগামী কয়েক দিনের মধ্যেই স্মার্টফোন অ্যাপ দিয়ে গাড়ি নিয়ন্ত্রণের সুবিধা আনছে প্রতিষ্ঠানটি। দেড় মাসের মধ্যে এটা চালু হবে বলে জানিয়েছেন মাস্ক। সমন নামের এই ফিচার দিয়ে দূর থেকেই গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে। অনেকটা রিমোট কন্ট্রোলের মতো কাজ করবে এটি।
মাস্ক আরও জানান, টেসলা গাড়িতে উন্নত প্রযুক্তির ড্রাইভার অ্যাসিসট্যান্স সার্ভিস চালু করা হয়েছে যা অটোপাইলট নামে পরিচিত। এর উন্নত ভার্সনটিকে ‘এনহেন্সড অটোপাইলট’ নামে ডাকা হয়। মূলত এই দুটি ফিচারের কারণেই অ্যাপের সাহায্যে গাড়ি নিয়ন্ত্রণ সম্ভব হয়।
সূত্র: দ্য ভার্জ
নিউজওয়ান২৪/জেডএস
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়