আদমজী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফাইল ছবি
বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বিক্ষোভ করছে শ্রমিকরা। তাদের তাণ্ডব নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
পুলিশের দাবি, শ্রমিকদের সাথে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে শ্রমিকদের দাবি, পুলিশের লাঠিচার্জে তাদের ৪২ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকাল ৬টা ৫০ থেকে আদমজী ইপিজেডে অবস্থান নেন শ্রমিকরা। এতে শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের দুই দফা লাঠিচার্জ হয়েছে। শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে। প্রায় ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। এ সময় একটি গাড়িতে আগুন দেয় তারা।
শিল্প পুলিশ-৪ এর এসপি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়