আইফোন’র দাম কমছে
নিউজ ডেস্ক
ফাইল ছবি
বহুল আলোচিত আইফোনের দাম কমানোর আভাস দিয়েছেন মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল প্রধান টিম কুক।
কোনো কোনো এলাকায় বিক্রি বাড়াতে তারা আইফোনের দাম কমিয়ে দিতে পারেন বলে জানিয়েছেন টিম কুক। আইফোনের ত্রৈমাসিক সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির আয় ১৫ শতাংশ কমে গেছে।
একবছর আগের তুলনায় প্রতিষ্ঠানটির আয় কমেছে পাঁচ শতাংশ। তবে আয় কমার বিষয়টি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কারণ এই প্রযুক্তি কোম্পানিটি আগেই বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছিল যে, তাদের রাজস্ব আয় ৮৪ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে, যা প্রত্যাশার তুলনায় কম।
এজন্য চীনের অর্থনৈতিক শ্লথগতি অনেকাংশে দায়ী বলে কোম্পানিটি দাবি করেছে। গত তিনমাসে সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লাভ কমেছে ১ শতাংশ, আর্থিক মূল্যে যা ১৯.৯৭ বিলিয়ন।
তবে প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, পণ্যের উচ্চ মূল্যের কারণে কিনতে গিয়ে ক্রেতারাও হিমশিম খাচ্ছেন। তিনি বলছেন, যেখানে ডলারের দর বাড়তি দিকে থাকে, সেখানে এই পণ্যটি আরও বেশি দামি হয়ে যায়, ফলে উদীয়মান একটি বাজারে তখন বিক্রি কমে যায়।
সূত্র: বিবিসি
নিউজওয়ান২৪/আ.রাফি
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়