ঢাকা, ১৪ জুলাই, ২০২৬
সর্বশেষ:

অ্যাসপিরিন শুধু হৃদরোগই নয় ক্যান্সারেও উপকারী

স্বাস্থ ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ৫ মার্চ ২০১৬   আপডেট: ১৪:১২, ২৩ এপ্রিল ২০১৬

যারা নিয়মিত অ্যাসপিরিন গ্রহণ করে থাকেন তাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায়। বিশেষ করে মলদ্বার, পাকস্থলি ও নাড়িভূঁড়িতে ক্যান্সারের ক্ষেত্রে একথা বলছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

এর আগেও এ ধরনের একটি গবেষণার সূত্রে জানা গিয়েছিল, নিয়মিত অ্যাসপিরিন সেবন পায়ুপথের (মলদ্বার) ক্যান্সার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখে।

জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (জেএএমএ) প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, এসব ক্ষেত্রে অ্যাসপিরিন সেবন বন্ধ নয়- বরং উৎসাহিত করা উচিৎ।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নিবন্ধের অগ্রজ লেখক অ্যান্ড্রু চ্যান বলেন, আমরা এখন পায়ুপথের (কোলোরেক্টাল) ক্যানসারের ঝুঁকি কমাতে আপনাদের অ্যাসপিরিন নেওয়ার পরামর্শ দিতে পারি- বিশেষ করে তাদের যারা অন্যান্য মারাত্মক ব্যাধি যেমন হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত অ্যাসপিরিনি নিচ্ছেন।

তবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই অ্যাসপিরিন কার্যকরী কি না তা এখনো পুরো স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়, গবেষণার কাজে ১ লাখ ৩৬ হাজার চিকিৎসক ও নার্সদের বিগত ৩২ বছরের অভিজ্ঞতার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ওইসব নার্স ও চিকিৎসকরা বিভিন্ন রোগীর চিকিৎসায় তাদের অভিজ্ঞতালব্ধ তথ্য জানিয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিয়মিত অ্যাসপিরিন গ্রহণে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে যায় শতকরা ১৯ ভাগ। এছাড়া যে কোনো ধরনের গ্যাস্ট্রোইনটেস্টিনাল (পাকস্থলী তথা নাড়িভুঁড়ি) ক্যান্সারের ঝুঁকি কমায় ১৫ ভাগ।

প্রসঙ্গত, ইউএস প্রিভেন্টিভ সার্ভিস টাস্ক ফোর্স কোলোরেক্টাল ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধে অ্যাসাপিরিন সেবনের পরামর্শ অনুমোদন করেছে।

নিউজওয়ান২৪.কম/টিওএ

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত