অ্যাপেন্ডিসাইটিসের বদলে টনসিল অপারেশন!
রাজশাহী প্রতিনিধি
প্রতীকী ছবি
রাজশাহীর বেসরকারি মডেল হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের এক রোগীর ভুলক্রমে টনসিল অপারেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ভুল চিকিৎসার শিকার শ্রাবণী খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের আকরাম আলীর মেয়ে।
শুক্রবার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে আপসরফার চেষ্টা করছেন। শেষে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরবর্তী সব চিকিৎসা টাকা ছাড়াই করে দেয়ার জন্য মুচলেকা দিয়েছেন।
অভিযোগে আরও জানা গেছে, গত ৩১ অক্টোবর রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা গ্রামের শ্রাবণী খাতুনকে লোয়ার অ্যাবডোমেনে তীব্র ব্যথা নিয়ে ভর্তি করা হয় রাজশাহী মডেল হাসপাতালে।
পরীক্ষা-নিরীক্ষার পর রোগীর অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা বলে শনাক্ত হয়। ওই রাতেই রোগীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের পর রোগীকে পোস্ট অপারেটিভ সেকশনে নেয়া হলে রোগীর স্বজনরা দেখেন রোগীর গলায় ব্যান্ডেজ।
এ নিয়ে রোগীর স্বজনরা হইচই শুরু করলে শেষে জানাজানি হয় অ্যাপেন্ডিসাইটিসের বদলে শ্রাবণীর টনসিল কেটে ফেলা হয়েছে।
এর পর হাসপাতালের চিকিৎসকরা দ্রুত এসে রোগীর স্বজনদের জানান, তারা যেন এটি নিয়ে কোনো অভিযোগ না করেন। তারা ক্ষতিপূরণ দেবেন এবং পরবর্তী চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন।
এদিকে মডেল হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা কবিরের ভাষ্য, রোগীর ভুলক্রমে একটির জায়গায় দুটি অপারেশন করা হয়েছে। তাই রোগী সুস্থ না হওয়া পর্যন্ত সব ব্যয়ভার ক্লিনিক কর্তৃপক্ষ বহন করবে।
তবে কোন চিকিৎসক ওই অপারেশনটি করেছেন- তা রোগীর স্বজনদের জানানো হয়নি। অন্যদিকে রোগীর স্বজনরা জানিয়েছেন, মডেল হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা কবির নিজেই শ্রাবণীর টনসিল অপারেশন করেছেন।
পরিচালক ডা. গোলাম মোস্তফা কবির স্বীকার করেছেন, অ্যাপেন্ডিসাইটিসের বদলে টনসিল অপারেশন হয়েছে। পরে রোগীকে সুস্থ করতে যে চিকিৎসা দরকার তা তারা বহন করবেন।
এদিকে রোগীর স্বজন আলী আকবর জানান, মুচলেকা দেয়া হলেও তারা সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি চান। এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো চিকিৎসকের নেই। অপারেশনের সময় সতর্কতা অবলম্বন না করার কারণে এ ভুল হয়েছে বলে আলী আকবর দাবি করেন।
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়