‘অ্যাপেই’ অ্যাম্বুলেন্স
নিউজ ডেস্ক
ফাইল ছবি
এবার অ্যাপে ডাকলেই হাজির হবে অ্যাম্বুলেন্স, এমন সেবা দিচ্ছে ইজিয়ার। ঢাকাসহ দেশের ৫১২টি উপজেলাতে পাওয়া যাবে অ্যাম্বুলেন্সের জরুরি এই সেবা।
গত মাসে সাধারণ মানুষের কাছে এই জরুরি সেবার সহজ মাধ্যমটি অবমুক্ত করে ইজিয়ার টেকনোলজিস লিমিটেড।
‘ইজিয়ার’ মোবাইল অ্যাপটি ইন্সটল করে এই সেবা যে কেউ ২৪ ঘন্টা নিতে পারবেন। ইজিয়ারে বর্তমান ১ হাজার ৫০০ এর বেশি অ্যাম্বুলেন্স যুক্ত আছে। খুব শিগগিরই সেটির পরিমান ৪ হাজারের ঘরে যাবে শুধুমাত্র ঢাকাতে। আরো ১০ হাজার অ্যাম্বুলেন্স যুক্ত হবে সারাদেশ জুড়ে।
তবে ইজিয়ার কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্সের সংখ্যা যে একেবারে কম তা নয়। রাজধানীতে গড়ে ২/৩ কিলোমিটারের মধ্যে ৮ থেকে ১০টি অ্যাম্বুলেন্স থাকে।
ইজিয়ার অ্যাপে এক ধরনের অ্যাম্বুলেন্সই পাওয়া যাচ্ছে। অ্যাম্বুলেন্সে থাকবে দক্ষ ড্রাইভার, অক্সিজেন, এয়ারকুলার, অ্যাসিসটেন্ট এবং স্ট্রেচার। কল করলে আশেপাশে ১-২ কিলোমিটারের মধ্যে থাকা অ্যাম্বুলেন্স থেকে যোগাযোগ করবে। যদি তিনি সাড়া না দেন তবে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে অন্য অ্যাম্বুলেন্সে কলটি চলে যাবে।
এ ছাড়া কল সেন্টারে ফোন দিয়েও নেয়া যাবে এই সেবা। সেক্ষেত্রে ইজিয়ার কলসেন্টারে (০৯৬০৪৭০০৭০০ নম্বর) ফোন দিতে হবে। তাহলে সেখান থেকেই অ্যাম্বুলেন্স কনফার্ম করা হবে। ঠিকানা অনুযায়ী চলে আসবে। ড্রাইভার ফোনে যোগাযোগ করবেন। এ ছাড়া ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অন্য জেলাতে যেতে হলে ইজিয়ার অ্যাপের রাইড লেটার হিসেবে খরচ গুনতে হবে। সেখানেও বাজারে যে রেট আছে তার চেয়ে কম পরবে।
প্লে স্টোর থেকে ezzyr অ্যাপটি সহজেই ইনস্টল করতে পারেন।
ইজিয়ারের অ্যাম্বুলেন্সের বেস ফেয়ার ১ হাজার টাকা। আর প্রতি কিলোমিটার ৯০ টাকা। ধরুন, আপনি ধানমন্ডি থেকে বারডেম যাবেন। রাস্তার দূরত্বে ৫ কিলোমিটারের মতো হবে। সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ১ হাজার ৪৫০ টাকা। জ্যামে পড়ে থাকলেও বাড়তি টাকা দেবার ঝামেলা নেই। পেমেন্টে নিয়েও নেই সমস্যা। ইজিয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ পদ্ধতি এখন পর্যন্ত ক্যাশে। তবে কিছুদিনের মধ্যে বিকাশ বা রকেটের মাধ্যমেও ভাড়া পরিশোধ করা যাবে।
ইজিয়ার টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান ইমন বলেন, দেশি উদ্যোক্তা হিসেবে আমরা দেশের মানুষের উপকারে সব সময় কাজ করব। প্রয়োজনীয় জরুরি এই সেবা আরো উন্নত করতে চাই। শুধু ভালো ফিটনেসের অ্যাম্বুলেন্স বা ড্রাইভার, অ্যাসিসটেন্ট নয়; ইচ্ছা আছে অ্যাম্বুলেন্সে ডাক্তারও থাকবে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়