ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

অর্থপিশাচ স্কুলকে আদালতের ধমক: শিশুরা ফুটবল নয়...

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০০:৩৯, ২৩ জুলাই ২০১৬   আপডেট: ১৩:২৯, ২২ আগস্ট ২০১৬

ফাইল ফটো

ফাইল ফটো

শিশুরা ফুটবল নয় যে লাথি মেরে তাদের একদিক থেকে আরেকদিকে পাঠিয়ে দেবেন! ভারতীয় এক স্কুল কর্তৃপক্ষের আচরণের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

ওই স্কুলটি গরীব পরিবারের কয়েকজন কোমলমতি শিক্ষার্থীকে অন্য স্কুলে পাঠানোর তৎপরতা চালায় সম্প্রতি। অনেক স্থানে এমন ঘটনা অহরহই ঘটে আসছে। তবে এক্ষেত্রে তাতে বাধ সাধলো স্বয়ং সুপ্রিম কোর্ট। ২০১০-১১ শিক্ষাবর্ষে ৩৯ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীকে ভর্তি করার মাধ্যমে গিনেস বুকে রেডর্ক করেছিল এই স্কুলটি।

শুক্রবার নবভারত টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সুপ্রিম কোর্টের আদেশের পর লখনৌ সিটি মন্টেসরি স্কুল ১৩জন গরীব শিশুকে ভর্তি নিয়েছিল। কিন্তু এরপর সিটি মন্টেসরি কর্তৃপক্ষ ওই শিশুদের অন্য স্কুলে ভর্তি করানোর ব্যাপারে আদালতকে অবহিত করে। এতেই সুপ্রিম কোর্ট এধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে।

শুধু তাই নয়- এ মামলায় ওই স্কুল কর্তৃপক্ষ ও ইউপি সরকারকে নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সার্বজনীন শিক্ষা অধিকারের সূত্রে দেশটির সমসত্ সরকারি বেসরকারি স্কুলের মোট আসনের শতকরা ২৫ ভাগ গরীব পরিবারের শিশুদের দিয়ে পূর্ণ করার বাধ্যবাধকতা আছে। অভিভাবকদের আর্থিক সঙ্গতির বিবেচনায় গরীব পরিবারের সন্তানদের জন্য ওই সংখ্যক আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছে সরকার।

তবে মামলার আগের শুনানিতে সিটি মন্টেসরি স্কুল আদালতকে বলে- লখনৌতে আরও অনেক স্কুল আছে। ‘কিন্তু ওই ১৩ গরীব বাচ্চাকে ভর্তির জন্য শুধু তাদের স্কুলকেই কেন নিধারণ করা হয়েছে’- এমন প্রশ্ন তুলে স্কুল কর্তৃপক্ষ তাদের অন্য স্কুলে ভর্তির কথা জানায়।

পরে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দেওয়ার পর তাদের ভর্তি নেয় স্কুল। কিন্তু এরপর অর্থগৃধ্নু স্কুল কর্তৃপক্ষ ফের শুরু করে ফ্যাকরা।

তারা এই যুক্তিকে আদালতকে আর্জি জানায়, ওই বাচ্চাদের বাড়ির কাছেই এমন অনেক স্কুল আছে যেখানে তাদের ভর্তি করা যায়।

তবে ইউপি সরকার এর বিরোধিতা করে। সরকারি উকিল এম শামশাদ জানান, শিশুদের ওই স্কুলের বার করা যাবে না। ইউপি সরকারের সিদ্ধান্ত হচ্ছে, ওই শিশুরা সিটি মন্টেসরিতেই পড়াশোনা করবে।

এ পর্যায়ে সুপ্রিম কোর্ট স্কুলের আর্জি খারিজ করে ওই স্কুলেই গরীব পরিবারের ১৩ শিশুর পড়াশোনার নির্দেশ জারি করে। সর্বোচ্চ আদালত সে সূত্রে মন্তব্য করেন- শিশুরা ফুটবল নয় যে তাদের এখান থেকে ওখানে ছুড়ে মারবেন!

নিউজওয়ান২৪.কম/একে       

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত