ঢাকা, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাশরুমকে মাল্টিমিডিয়া করা হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ৯ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশরুমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদ কালের মধ্যেই এই ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 

রাজবাড়ীর দৌলতদিয়ায় রেস্ট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেন, পুরো এডুকেশন ডিজিটাল করব। দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না যেখানে ডিজিটাল ল্যাব বা মাল্টিমিডিয়া ক্লাশরুম থাকবে না।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সরকারি ৪টি টেলিভিশনসহ ৪টি বেসরকারি চ্যানেল বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের মাধ্যমে সম্প্রচারিত হয়। টেলিভিশন চ্যানেল পরিচালনার জন্য প্রত্যেকটি টিভি চ্যানেলের প্রায় ৪ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। যার সম্পূর্ণ অংশ বিদেশে চলে যাচ্ছে। এ মাসের মধ্যে সবকটি চ্যানেল বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের সুবিধা গ্রহণ করলে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।

পরে মন্ত্রী দৌলতদিয়ায় মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

নিউজওয়ান২৪/ইরু

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত