রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৭
ছবি সংগৃহীত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রিজাইডিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার সন্ধ্যায় উপজেলার নয়মাইল এলকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান, সহকারী প্রিজাইডিং অফিসার আলামিন, আনসার সদস্য মিহির কান্তি দত্ত, আমিনুল, জাহানারা বেগম, বিলকিস ও পথচারী মন্টু চাকমা।
রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাচনে ভোট শেষে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন নিহতরা।
বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। বাকী দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যান। পুলিশসহ গুরুতর আহত আহত ১১ জনকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচয়ে নেয়া হচ্ছে।
সোমবার দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাঘাইছড়িসহ রাঙামাটির সাতটি উপজেলা রয়েছে।
নিউজওয়ান২৪/আ.রাফি
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়