বউয়ের সঙ্গে থাকার চেয়ে কারাবাস ভাল!
সাতরং ডেস্ক
রণরঙ্গিনী স্ত্রীর খপ্পর থেকে বাঁচতে শেষমেষ কারগারকেই নিরাপদ আশ্রয় করে নিলেন লরেন্স জন রিপল।
আদালতের সূত্রে জানা যায়, জেলে যাওয়ার উদ্দেশ্যে ব্যাংক ডাকাতির চেষ্টা করেন তিনি। কারণ, ‘স্ত্রীর নির্যাতনের চেয়ে’ জেলবাস তার কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছিল।
প্রকাশিত খবরে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি ব্যাঙ্কে হানা দেন ৭০ বছর বয়সী জন রিপল। এর আগে তিনি স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা বচসা ও মারামারির একপর্যায়ে হুমকি দিয়েছিলেন- এমন বউয়ের সঙ্গে ঘর করার চেয়ে কারাবাস হবে আনন্দদায়ক।
এরপর পরিকল্পনা মোতাবেক তিনি একটি চিরকূটে লিখেন, আমার কাছে আগ্নেয়াস্ত্র আছে- আমাকে তাড়াতাড়ি ডলার দাও! চিরকূটটি নিয়ে তিনি শহরে অবস্থিত ব্রাদারহুড ব্যাঙ্কের ট্রাস্ট শাখায় চলে যান। সেখানে গিয়ে ক্যাশিয়ারকে চিরকূটটি দেন। ক্যাশিয়ার কোনো ঝামেলা না পাকিয়ে তাকে তাৎক্ষণিক তিন হাজার ডলার দিয়ে দেন। কিন্তু তার তো আশা ছিল- পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টে নেবে।
হতাশ রিপল ব্যাংক ত্যাগ না করে লবিতে বসে থাকেন। কোনো অদ্ভূত কারণে তাকে কেউ পাকড়াও করছিল না। পরে এক নিরাপত্তাকর্মীকে ডেকে রিপল জানান, কিছুক্ষণ আগের অপকর্মটি তিনিই করেছেন।
পুলিশ এসে তাকে হাজতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় পেছনের ঘটনা। এরপর লুণ্ঠিত অর্থ ব্যাংকে ফেরত দেওয়া হয় আর রিপলকে পাঠানো হয় কানসাসের লিভেনওয়ার্থ আশ্রয়কেন্দ্রে।
ঘটনা প্রসঙ্গে রিপল সাহেবের স্ত্রীর বক্তব্য জানার চেষ্টা করেও ব্যর্থ হন সাংবাদিকরা।
নিউজওয়ান২৪.কম/এসএল
- বিদ্যুৎ দিতে ব্যর্থ এমপিকে বেঁধে রাখলো গ্রামবাসী!
- তিল রহস্য!
- বিয়ের আসরে কনের সামনেই বরকে চুমু, অতঃপর...
- দক্ষ জনশক্তি: সৌদি বাওয়ানি গ্রুপ-সেনা কল্যাণ সমঝোতা প্রতিস্বাক্ষর
- `মোহাম্মদ` লেখা ভেড়া, ৩ কোটিতেও বেঁচবেন না মালিক!
- গরু ৩ কেজির বেশি মল ছাড়লেই মালিককে গাধার পিঠে চড়িয়ে শাস্তি!
- যেন `ভূত এফএম`-এর গল্প!
- চীনের ‘নিজস্ব বিশ্বব্যাংক’ প্রস্তুত, মাথায় হাত যুক্তরাষ্ট্রের!
- ৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত!
- প্লেনে পর্নো তারকার সঙ্গে অভিসার, কুয়েতি পাইলট সাসপেন্ড
- বিশাল সম্পদের সন্ধান মিলল মরুভূমির নিচে!
- কনসলের নয়া প্রকল্প উদ্বোধন করলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স
- ইখওয়ান ধ্বংস করে দেয়া হবে: সিসি
- এলিফ্যান্ট সিমেন্ট ডিলারদের সঙ্গে এসকেএস কর্মকর্তাদের বৈঠক
- গর্ভবতী ও প্রসূতিদের জন্য `প্রোফম`

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়