নীলফামারীতে কিশোরীসহ তিন নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক ঘটনায় এক কিশোরী ও দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- বাবুপাড়া গ্রামের আমিজউদ্দিন সর্দারের মেয়ে শাহানা আকতার (১৪), কলেজপাড়া গ্রামের খোরশেদ আলম মিনজিলের স্ত্রী আসমা বেগম (২২) ও নিমজখানা হাট এলাকার প্রমোদ চন্দ্রের স্ত্রী অনিতা রানী (৩০)।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে কলেজপাড়া গ্রামে স্বামী খোরশেদ স্ত্রী আসমাকে বেদম প্রহার করলে আসমা নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকাবাসী খোরশেদকে আটক করে ডোমার থানায় সোপর্দ করে।
একই দিনে বাবুপাড়া গ্রামে গাইড বই কিনে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আমিজদ্দিন সর্দারের মেয়ে শাহানা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অন্যদিকে শুক্রবার বিকালে নিমজখানা হাট এলাকায় প্রমোদ চন্দ্রের স্ত্রী অনিতা রানীর লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
এসব ব্যাপারে ডোমার থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিউজওয়ান২৪/টিআর
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ