নারায়ণগঞ্জে বাসে তল্লাশির সময় পুলিশকে গুলি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় সন্ত্রাসীর গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের পাগলা মুন্সীখোলা চেকপোস্টে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কনস্টেবল সোহেল মিয়া বলেন, ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই মোর্শেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম পাগলা চেকপোস্টে তল্লাশি করছিল। এ সময় রাজধানী থেকে পঞ্চবটি পর্যন্ত চলাচল করা বোরাক পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-২০৮৫) থামানো হয়।
পরে বাসে উঠে তল্লাশির সময় তিন যুবক আমার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই সন্ত্রাসীরা। এতে আমার বাঁ পায়ে গুলি লাগে। পরে সন্ত্রাসীরা আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে পুলিশ সদস্যরাও কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই শাফিউল আলম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করতে অভিযান চলছে। গুলিবিদ্ধ কনস্টেবল সোহেলকে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/এমএম
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়