টেকনাফে ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
টেকনাফে রোববার পুলিশ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ত্রিমুখী বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।
উপজেলার শাহপরীরদ্বীপের কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাসান আলী ও মো. কামাল।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, নিয়মিত টহল দেয়ার ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। সেখানে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, এসআই রাজু আহমেদ, এএসআই মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।
জানা গেছে, সন্ত্রাসীরা ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেয়ার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত।
ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
নিউজওয়ান২৪/টিআর
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়