ঢাকা, ১১ জুলাই, ২০২৬
সর্বশেষ:

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পসহ ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৪ হাজার ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা।

০২:৩৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

নতুন প্রযুক্তির স্মার্টফোন আনছে হুয়াওয়ে

ভাজ করা স্মার্টফোন আনবে হুয়াওয়ে। ভাজ করা ফোনের কনসেপ্ট।

০১:৫২ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

সরকারের জুলুম নির্যাতন এমকে আনোয়ারকে আর স্পর্শ করবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমকে আনোয়ার আপসহীন সৈনিক ছিলেন। যে কারণে শেষ বয়সেও সরকারের জেল-জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে।

০১:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

আপন জুয়েলার্সের তিন মালিক কারাগারে

রাজধানীর রমনা, গুলশান, ধানমণ্ডি ও উত্তরা পূর্ব থানায় করা মুদ্রা পাচারের পাঁচ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তাঁর দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত

০১:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

আজ আপনাদের পেয়ে খুব হালকা অনুভব করছি: সিইসি

একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারসহ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে।

০১:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

সুপ্রিমকোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা কাল

সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা কাল বুধবার অনুষ্ঠিত হবে।

০১:১৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

নেপিডোতে মন্ত্রীদের বৈঠক শুরু, মন্ত্রীরা বসবেন দুপুরে

নেপিডোতে বাংলাদেশ-মিয়ানমার সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক চলছে। মিয়ানমার সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানী নেপিডোর হরাইজন লেক ভিউ রিসোর্টে এ বৈঠকে বসেন।

০১:১০ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

পিছিয়ে পড়া ২১ জেলাকে জাগাবে পদ্মা সেতু

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন করবে পদ্মা সেতু। এই সেতুকে ঘিরেই সোনালী ভবিষ্যত দেখতে পাচ্ছেন এই অঞ্চলের ২১ জেলার মানুষ। পদ্মা সেতু চালু হলে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পিছিয়ে পড়া এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও মনোযোগ কাড়বে, গড়ে উঠবে এসব জেলায় নতুন নতুন শিল্প কারখানা।

১২:৫৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

টঙ্গীতে কয়েলের আগুনে ২ পোশাক শ্রমিক দগ্ধ

গাজীপুরের টঙ্গীতে মশার কয়েলের আগুনে পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) এবং শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।

১১:৫৫ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

মিয়ানমারের ওপর অবরোধ চায় যুক্তরাষ্ট্র!

রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতনের জের ধরে মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং দেশটির ওপর আরো অবরোধ আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

১১:৪২ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

নওগাঁয় ইয়াবা ও হেরোইনসহ আটক ২

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন-বোয়ালিয়া উরা পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে শাহাদাত সরদার সোহাগ (৪০) ও একই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে সোহেল রানা (৩০)।

১১:২১ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ফিফা বর্ষসেরা একাদশে যারা

লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে আয়োজিত ফিফা দ্য বেস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড বিজয়ীদের মাছে পুরস্কার তুলে দিলো ফিফা। টানা দ্বিতীয়বারের মতো ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার বাগিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা কোচের পুরস্কারটা পেয়েছেন রিয়াল মাদ্রিদ’র কোচ জিনেদিন জিদান।

১১:১৭ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

এফবিআই এজেন্ট যেভাবে জিহাদি দলের ভেতরে অনুপ্রবেশ করে

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর একজন এজেন্ট কিভাবে উগ্রপন্থী জিহাদি দলগুলোর ভেতরে ঢুকে কাজ করেন, সেই বিবরণ প্রকাশ করেছেন।

১১:১৩ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ঢাকায় জানাজা শেষে এম কে আনোয়ারের দাফন গ্রামে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর কাঁটাবনে। পরে রাজধানীতে আরো দুটি জানাজা শেষে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হবে।

১১:০৩ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

বাংলাদেশের রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ?

বাংলাদেশের রাজনীতিতে ভারতের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টানেন। একটা ধারণা প্রচলিত আছে, বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০:৫৪ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। যদিও তিনি চীনের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমরা এত ভালোভাবে প্রস্তুতি নিয়েছি যে আপনি বিশ্বাসই করতে পারবেন না।

১০:৩২ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

`অডিশনে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন পরিচালক`

সম্প্রতি হার্ভে উইনস্টেইনের সেক্স স্ক্যান্ডাল প্রকাশ্যে আসার পর থেকেই তারকারা নির্ভয়ে তাদের অভিজ্ঞতা বলতে যেন আর পিছপা হচ্ছেন না। অভিনেত্রী ডেবি আরনল্ড এবং সিন্ডি মার্শাল ডে উভয়েই দাবি করেন যে প্রয়াত পরিচালক মাইকেল উইনার ১৯৮০-এর দশকে এক অডিশনে তাদের পোশাক খুলে ফেলতে বলেছিলেন।

১০:১৮ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

মোহাম্মদপুরে প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে(১২) যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

১০:০৫ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

স্বরাষ্ট্রমন্ত্রীকে নেপিদো বিমানবন্দরে অভ্যর্থনা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সোমবার বিকালে মিয়ানমারে পৌছেছেন। বিকাল সাড়ে পাচটায় নেপিদো বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মেজর জেনারেল অং সয়ি।

০৯:৫৮ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

চলতি মাসেই জনপ্রশাসনে তিন স্তরে পদোন্নতি

জনপ্রশাসনে তিন স্তরে (উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব) পদোন্নতি দেয়ার তোড়জোড় চলছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক হয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহে আরও প্রয়োজনীয় বৈঠক করে যুগ্মসচিব ও উপসচিব পদের তালিকা চূড়ান্ত করা হবে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চলতি মাসের শেষের দিকে কপাল খুলতে পারে পদোন্নতি প্রত্যাশী সাড়ে ৪০০-এর বেশি কর্মকর্তার।

০৯:৫২ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

অভাবটা শুধু মাত্র হুইল চেয়ারের

জন্ম থেকে শারিরীক প্রতিবন্ধী হলেও জীবন যুদ্ধে হার মানেননি ওহাব আলী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড়ের বাসিন্দা ওহাব আলীর পদচারণা সুস্থ্-সবল মানুষের মতোই। জন্ম থেকেই দু`পা অকেজো। বয়সের সঙ্গে দেহের বৃদ্ধি হয়নি তেমন। কিন্তু থামেননি তিনি। কখনো হামাগুড়ি দিয়ে আবার কখনো নিজের তৈরি ৩ চাকার বেয়ারিং গাড়িতে চড়ে চালিয়ে যাচ্ছেন কর্মযজ্ঞ।

০৯:৪৯ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

মেসিকে টপকে এবার রোনালদো!

মেসিকে টপকে ফিফা`র সর্বোচ্চ পুরস্কার `দ্য বেস্ট` খেতাব পেয়েছেন পর্তুগীজ ফুটবলার ও রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ড পেলেন সি আর সেভেন।

০৯:৪৩ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

শিনজোকে ট্রাম্পের অভিনন্দন

জাপানে আগাম সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ (সুপার মেজরিটি) ভোট পেয়ে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের শরিক কুমেতো। এদিকে রবিবার রাতেই অ্যাবেকে ফোন করে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

০৯:৩১ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

জঙ্গি আস্তানায় অভিযান, বিপুল বিস্ফোরকসহ একজন আটক

সোমবার সন্ধ্যার পর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরতলীর পাগলাদহ মালোপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছে। অভিযান শুরু করার আগে আটক করা হয় আস্তানার মালিক মোজাফফর হোসেনকে।

০৯:২৪ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার