কাল নামছে সেনাবাহিনী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সোমবার থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য অভিযানিক কার্যক্রম পরিচালনা করবে সশস্ত্র বাহিনীর।
০১:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
তারাগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় অংশ নিতে রংপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে করে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি দিনের প্রথম জনসভায় অংশ নিতে তারাগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
১২:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত বেড়ে ৬২
ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। আহত বেড়ে হয়েছে ৬০০ জনের বেশি।
১১:৫৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
‘জামায়াত’ ইসির সিদ্ধান্ত বিকেলে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। এরই মধ্যে জামায়াতের ২৫ জন প্রার্থীকে নিয়ে এখনো শঙ্কা রয়েই গেছে। তার ভোটে লড়তে পারবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি নির্বাচন কমিশন। তবে আজ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
১১:৪৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ৫ শতাধিক
আওয়ামী লীগের প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের (ফরিদপুর-৩ আসন) হাতে ফুলের তোড়া দিয়ে ফরিদপুর কোতয়ালী বিএনপির সভাপতি রউফ-উন নবী সহ পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
১১:১৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ আহত আরো ২১
টাঙ্গাইলে রোববার সকালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১ জন।
১০:৫৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
প্রার্থীকে দেখতে গিয়ে আটক ৭ নেতাকর্মী
বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীরকে দেখতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে।
১০:১৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আজই বাবার কবরে সমাহিত করা হবে আমজাদকে
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও বহু কালজয়ী বাংলা সিনেমার স্রষ্টা আমজাদ হোসেনের মরদেহ জামালপুর পৌরশহরের ইকবালপুরে তার নিজ বাড়িতে এসে পৌঁছেছে।
০৯:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
পিএসজির জয়
নেইমারকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে শনিবার রাতে ১-০ গোলে জেতে পিএসজি। লিগে প্রথম ১৪ ম্যাচ জেতার পর বোর্দো ও স্ত্রাসবুরের সঙ্গে ড্র করেছিল টমাস টুখেলের দল। কিলিয়ান এমবাপের গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নঁতকে হারিয়েছে পিএসজি।
০৯:০৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে নিহত ৪৩
ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৮২ জন।
০৮:৫৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আজ রংপুরের দুটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে রংপুর যাবেন। সেখানে দুটি আয়োজনে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
০৮:৪১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
‘নো’ বল নিয়ে যা ঘটল
বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে ওসানে থমাসের করা শেষ বলটি ‘নো’ ঘোষণা করেন আম্পায়ার। ঠিক ওই ‘নো’ বলটাই ক্যাচ তুলে দেন লিটন দাস। এরপরেই বলটি লিগ্যাল ডেলিভারি নিয়ে মাঠে শুরু হয় বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটতো রিভিউ চেয়ে বসেন। কিন্তু শেষ পর্যন্ত বলটি নো’ই থাকলো এবং ঘোষিত ফ্রি হিট থেকে ছক্কাও আদায় করে নিলেন সৌম্য সরকার।
০৯:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভোটকেন্দ্রের ছবি-ভিডিওতে প্রিসাইডিং অফিসারের অনুমতি লাগবে: ইসি
প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের ছবি বা ভিডিও করা যাবে, এমন বিধি রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
০৯:২৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
সাকিবই সেরা!
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
০৯:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
টি-টোয়েন্টি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজের দেওয়া কঠিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই টাইগার ব্যাটসম্যান তামিম ও লিটন। লিটন এক প্রান্ত ধরে খেলতে থাকলেও বাকী ব্যাটসম্যানরা ছিলো আসা যাওয়ার মাঝে...
০৯:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে হিজাবধারী নারী
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চাকরিরত একজন আমেরিকান মুসলিম নারীকে হিজাব পরার অনুমোদন দেয়ার পাশাপাশি তাকে...
০৮:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
জোড়া আঘাত উইন্ডিজের
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই রান আউটে কাটা পড়লেন তামিম। যাওয়ার আগে করেছেন ৮ রান। তবে আশা জাগাচ্ছেন লিটন। আগের দিনের মতোই উইন্ডিজের শট বলের জবাব দিতে শুরু করেছেন তিনি। তবে এরপরেই জোড়া আঘাত করেছে সফরকারীরা ফিরেছেন সৌম্য ও সাকিব।
০৭:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)
০৭:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
১৯০ রানে অলআউট উইন্ডিজ
একটা সময় মনে হচ্ছিল মিরপুরের মাঠে টাইগারদের গত ম্যাচের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে বিশাল টার্গেট ছুড়ে দিবে ওয়েস্ট ইন্ডিজ।৯ম ওভার শেষে ক্যারবীয়দের ...
০৬:৫৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
সারাদেশে নির্বাচনের সুবাতাস বইছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সারাদেশে নির্বাচনের সুবাতাস বইছে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
০৬:২৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
আমেরিকা মাতাবেন জেমস
নগর বাউলখ্যাত জেমসের গান মানেই তারুণ্যের উন্মাদনা। স্টেজ শো’তে তার উপস্থিতি মানেই জনসমুদ্র। বাংলাদেশে সহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি মানেই ভিন্ন কিছু। যার গান শোনতে মুখিয়ে থাকেন অগণিত ভক্ত। এবার সেই ভক্তদের মাতাতে আমেরিকার নিউ ইয়র্ক শহড়ে গাইবেন জেমস।
০৬:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়























