২০১৮ তে শীর্ষ দশ ইউটিউবারের আয়
তথ্য প্রযুক্তি ডেস্ক
ফাইল ছবি
২০১৮ সালে শীর্ষ দশ ইউটিউবার আয় করেছেন প্রায় ১৮০.৫ মিলিয়ন ডলার। ২০১৭ সালের তুলনায় শীর্ষ এ ১০ ইউটিউবারের আয় বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ।
ইউটিউবারের মধ্যে প্রথম স্থানে রয়েছে ৮ বছরের এক বালক। সে ইউটিউবে ভিডিও পোস্ট করে আয় করেছে ২২ মিলিয়ন ডলার। অন্যদিকে ২১ বছরের এক তরুণ কৌতুক ও প্রতিক্রিয়ামূলক ভিডিও পোস্ট করে আয় করেছে সাড়ে ২১ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৫ ব্যক্তির করা ক্রীড়া ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল। তাদের আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার।
২৩ বছরের যুবক লোগান পল ইউটিউব চ্যানেল ‘দি অফিসিয়াল লোগান পল’ এ চলচ্চিত্র ও কৌতুক স্কেচ পোস্ট করে আয় করেছে সাড়ে ১৪ মিলিয়ন ডলার। সুইডেনের ২৯ বছরের পিউডাইপাই কৌতুক শো ইউটিউবে পোস্ট করে আয় করেছে সাড়ে ১৫ মিলিয়ন ডলার।
২৮ বছরের আইরিশ তরুণ সিয়ান উইলিয়াম ম্যাকলাফলিন ওরফে জ্যাকসসেপটাইসি খেলাধুলার ভিডিও ও স্কেচ কমেডি পোস্ট করে আয় করেছেন ১৬ মিলিয়ন ডলার।
ইভান ফং তার ভ্যানসগেমিং ইউটিউব চ্যানেলে ভিডিও গেম সম্পর্কে লাইভ বক্তব্য দিয়ে আয় করেছে ১৭ মিলিয়ন ডলার। কৌতুক ও ভিডিও গেম পোস্ট করে সাড়ে ১৭ মিলিয়ন ডলার আয় করেছে ২৯ বছরের মার্কিপ্লাইর।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়