২০টি নয়, এক আইডিতে ১৫ সিম নিবন্ধন
আইটি ডেস্ক
ফাইল ছবি
পোস্টপেইড বা প্রিপেইড যাই হোক না কেন সব অপারেটর মিলিয়ে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কেনা যাবে। বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিসহ সংশ্লিষ্ট বিভাগ ও দফতরের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়ে অপারেটরগুলোর কাছে নির্দেশনা পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানিয়েছিলেন একটি জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ ২০টি সিম কেনা যাবে। কিন্তু দুই দিনের মাথায় রোববারের বৈঠকে সেটি নেমে আসল ১৫টিতে।
প্রসঙ্গত, গত বছর মাঝামাঝি সময়ে প্রথমে একটি পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ২০টি সিম নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু নির্দেশনা দেয়ার আগেই বায়োমেট্রিক নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় তা পরিপালন করা যায়নি। সে কারণে ওই সময়ে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অনেক গ্রাহক বেধে দেয়া সংখ্যার অধিক সিমের নিবন্ধন করিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্র।
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ