১২ হাজার ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
১২ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে ফেনী থেকে আটক করেছে র্যাব। ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম (র্যাব-৭) জানান, সদর উপজেলার ফেনী রেলওয়ে স্টেশনের রেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আব্দুল হক নোয়াখালী সদরের উত্তর ষোল্লাকিয়া এলাকার মো. আলী আাহমেদের ছেলে।
র্যাব জানিয়েছে, আব্দুল হক দীর্ঘদিন ধরে রেলপথ ব্যবহার করে ফেনী ও নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছিল।
র্যাব কর্মকর্তা শাফায়াত বলেন, গোপনে খবর পেয়ে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।
পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৬৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬৩ লাখ ৪০ হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নিউজওয়ান২৪/জেডএস
আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- হায়রে পিশাচ মা!
- ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়